
জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রায় আন্তর্জাতিক প্রতিবন্ধি ব্যক্তি দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় কারিতাসের ডি,আই,ডি,আর,এম কল প্রকল্পের সহযোগিতায় এ উপলক্ষে র্যালি শেষে মহারাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্যাহ আল মাহমুদের সভাপতিত্বে ও কারিতাসের ডিআইডিআরআর অফিসার হাসিবুল ইসলাম টুটুলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, প্যানেল চেয়ারম্যান বিভুতি ভুষন রায়, ইউপি সদস্য মোঃ ইউসুফ আলী, মাওলানা মাসুদুর রহমান, আবু সাইদ মোল্যা, প্রকল্পের ডিআইও আব্দুল্যাহ আল সায়েম, দৃষ্টি প্রতিবন্ধি সদস্য আবু মুছা, সুলতানা, শরিফুল আলম মিল্টন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।