
রাজধানীর পল্লবী এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে পল্লবী থানাধীন সাগুফতা ফুড কোর্টের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসিবুল। তিনি বলেন, ট্রাস্ট পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড় করিয়ে চালক ও কর্মচারীরা সাগুফতা ফুড কোর্টের সামনে কাজ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাসের পেছনের দিকের একটি সিটে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে থাকা বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।