1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে রাজখন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই ভবনের মধ্যদিয়ে রাস্তা নির্মানের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের রাজখন্ডা গ্রামে অবস্থিত রাজখন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবজাল হোসেন,সহকারী শিক্ষক মোজাহারুল চৌধুরী, মিলন সরকার,ভবানী রায়সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,শিক্ষার্থীর অভিভাবকগন।

মানববন্ধনে বক্তরা বলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভিতর দিয়ে রাস্তা নির্মান এটি একটি বিরল ঘটনা। এই রাস্তা নির্মান হলে বিদ্যালয়ের ভিতর দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করবে এতে কমলমতি শিশু শিক্ষার্থীরা ভয়াবহ বিপদে পড়বে। যেকোন সময় তাদের সড়ক দুর্ঘটনায় পড়ে যাওয়ার ঝুকি তৈরী হবে। আমরা কোন ভাবেই প্রাথমিক বিদ্যালয়ের ভিতর দিয়ে সড়ক নির্মান করা উচিত হবে না। বিদ্যালয়ের পিছন দিয়ে রাস্তা নির্মান করে বিদ্যালয়কে সুরক্ষিত রাখার জোর দাবি জানান তারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD