জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ দৃশ্যমান উপস্থিতি খুব একটা নেই ভারতের। সম্মেলনস্থলে দেশটির নিজস্ব কোনো প্রদর্শনী প্যাভিলিয়ন নেই।

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ দৃশ্যমান উপস্থিতি খুব একটা নেই ভারতের। সম্মেলনস্থলে দেশটির নিজস্ব কোনো প্রদর্শনী প্যাভিলিয়ন নেই।
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত এবারের সম্মেলনে ভারতের নিবন্ধিত প্রতিনিধির সংখ্যা প্রায় ১৫২।
ভারতের প্রধান দাবি, উন্নয়নশীল দেশগুলোর ওপর নতুন জলবায়ু লক্ষ্যমাত্রা কিংবা সময়সীমা চাপিয়ে দেওয়ার আগে উন্নত দেশগুলোকে পর্যাপ্ত অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার নিশ্চয়তা দিতে হবে।
ভারতের পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের ভাষ্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলার পদক্ষেপ নিতে গিয়ে উন্নয়নশীল দেশগুলোকে তাদের উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ও উন্নত জীবনযাপনের অধিকার বিসর্জন দিতে বলা যায় না।
এবারের সম্মেলনে দুটি গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারতের অবস্থান আলোচনার কেন্দ্রে রয়েছে। এর একটি জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার প্যানেলের (আইপিসিসি) তিনটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রতিবেদন প্রকাশের সময়সীমা নির্ধারণ। অন্যটি ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক জ্বালানি চাহিদার ৩৫ শতাংশ বিদ্যুতের মাধ্যমে পূরণের প্রস্তাব।
অন্যদিকে, ভারতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত বাড়ছে। দেশটির মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৩০ শতাংশ আসছে জীবাশ্ম জ্বালানিবহির্ভূত উৎস থেকে। বিশেষজ্ঞদের মতে, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে ভারতের আরও উচ্চাকাঙ্ক্ষী নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে।
পরিবেশনীতি বিশ্লেষকদের মতে, জলবায়ু কূটনীতি থেকে ভারত সরে যায়নি। বরং আলোচনার টেবিলে নিজেদের প্রভাব কাজে লাগিয়ে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষার পাশাপাশি বিভিন্ন পক্ষের মধ্যে সমঝোতা তৈরিতেও ভূমিকা রাখার চেষ্টা করছে দেশটি।
সূত্র: ব্লুমবার্গ
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।