1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

ফরিদপুরে বাসচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় একই পরিবারের তিনজনসহ ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের ভাঙ্গার কৈডুবি সদরদী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলালউদ্দীন।

নিহতরা হলেন, ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের রহমান শিকদারের স্ত্রী নুরুন্নাহার বেগম (৪৫), তার মেয়ে রিমু আক্তার (২৩) ও নাতনি রায়হান (আড়াই বছর)। নিহত অপর ব্যক্তির (৫৬) পরিচয় এখনো পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা উপজেলা শহর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি ঘারুয়া ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথে কুয়াকাটা থেকে মেহেরপুরগামী নিউ মডার্ন পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। পরে অটোরিকশার নয়জন যাত্রীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি হেলালউদ্দীন বলেন, “সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। তাকে আটক করতে অভিযান চলছে।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD