লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে শীতকালীন শাকসবজির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। ৪০ থেকে ৫০ টাকা কেজির সবজি হঠাৎ বেড়ে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে শীতকালীন শাকসবজির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। ৪০ থেকে ৫০ টাকা কেজির সবজি হঠাৎ বেড়ে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
সরেজমিনে লক্ষ্মীপুর শহরের সবজি বাজারে দেখা গেছে, অন্যদিনের তুলনায় শাক এবং সবজির উপস্থিতি একেবারে কম।
এছাড়া মৌসুমের শুরুতে বাজারে প্রচুর পরিমাণে লালশাক, পুঁইশাক, কুমড়াশাক, লাউশাক, মুলাশাক দেখা গেলেও বৃষ্টিপাতের পর শাকের উপস্থিতি তেমন দেখা যায়নি।
রহমান নামে এক চাষি জানান, টানা বৃষ্টির কারণে মাঠে পানি জমে শাক নষ্ট হয়ে গেছে। বৃষ্টিতে কৃষিতে কিছুটা ক্ষতি হয়েছে।
সবজি বিক্রেতা মামুন হোসেন বলেন, লক্ষ্মীপুরে বেশিরভাগ শীতের সবজি দেশের উত্তর অঞ্চলের জেলাগুলো থেকে আমদানি করা হয়। তবে টানা বৃষ্টিপাতের কারণে সবজির মাঠে পানি জমে অনেক সবজি নষ্ট হয়ে গেছে। ফলে বাজারে সবজির আমদানিও কমে গেছে।
তিনি জানান, ৩০ টাকা পাইকারি কাঁচামরিচ এখন ৮৫ টাকায় পাইকারি কিনতে হয়েছে। যে শিম ৫০ টাকায় বিক্রি হয়েছে, ওই শিম ৬০ টাকা পাইকারি চলে। ৪০ টাকার কপি ৭০ থেকে ৮০ টাকায় পাইকারি কিনতে হয়েছে তাদের।
সফিকুল ইসলাম নামে আরেক বিক্রেতা বলেন, স্থানীয় সবজি এবং আমদানিকৃত সবজি বাজারে উঠলে দামও কমে। কিন্তু বৃষ্টির পর স্থানীয় সবজি বাজারে উঠেনি। আর আমদানিকৃত সবজিও কম। তাই হুট করে সবজির দাম দ্বিগুণ হয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।