
মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী প্রতিনিধি
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, ন্যায়বিচার নিশ্চিত করা এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষায় সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই এবং দায়মুক্তির অবসান ঘটাই’—এই স্লোগান সামনে রেখে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোকশেদ উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন দাস, উপজেলা সহকারী প্রোগ্রামার বিপ্লব দেবনাথ, উপজেলা জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুল ইসলাম, উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা বেগম, মানবাধিকারকর্মী ও সাংবাদিক আবদুছ ছালেক মামুন এবং নাগরিক উদ্যোগের গৌরনদী উপজেলা প্রোগ্রামার মো. কাসেম।
এ ছাড়া গৌরনদী প্রেসক্লাবের সদস্য মো. সুমন হাওলাদার, বিভিন্ন প্রশিক্ষণার্থী, সুধীজনসহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নির্যাতনের শিকার ব্যক্তিদের আইনি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।