
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী তাঁরাকুপি কটকস্থল নূরাণী হাফেজী মাদ্রাসার ৩য় জামায়াতের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান, শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
তাঁরাকুপি কটকস্থল নূরাণী হাফেজী মাদ্রাসার আয়োজনে সকালে মাদ্রসা কমপ্লেক্সে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জুয়েল মিয়ার সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভি প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক শরিফুর ইসলাম, তাঁরাকুপি কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও অত্র মাদ্রাসার মুহাতিম হাফেজ মাওলানা মোঃ জহিরুল ইসলাম, মাওলানা তাইজুল ইসলাম, মাওলানা আলম, মাওলানা ওলিউল্লাহ, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা আব্দুর আজিজ, হাফেজ কামাল হোসেন প্রমুভ। শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।