
৩৬ মামলায় জামিন পেয়ে কারামুক্ত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্তি লাভ করেন মির্জা আব্বাস।
কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানান, বিএনপির নেতা মির্জা আব্বাসের ৩৬টি মামলায় জামিন হয়েছে। জামিননামা কারাগারে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী তাকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে মুক্তি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় আব্বাসের বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়। পরদিন ২৯ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।