1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান, সঞ্জীবিত কর্মী-সমর্থকরা শবে মেরাজের রাতের ফজিলত-আমল ভোলায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ শেষ ওভারের রোমাঞ্চে রাজশাহীর জয়, কোয়ালিফায়ারে ওয়ারিয়র্স জামায়াত জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন, একক নির্বাচনের ঘোষণা বাবরের ১ম কারা মুক্তি দিবসে শোকরানায় দোয়া ও মিলাদ মাহফিল তিতাসে পানিতে ডুবে প্রাণ গেলো চার বছরের এক শিশুর আশুলিয়ায় প্রকাশ্যে সাংবাদিক সেলিম হোসেনকে হত্যাচেষ্টা, ফিরোজ ফরাজীসহ জড়িতদের বিরুদ্ধে জিডি আগুনে পুড়ল ঘাম ঝরানো সঞ্চয়, ছাইস্তূপে অক্ষত পবিত্র কুরআন ঢাকা ২০ আসনে কে হবেন বিএনপির প্রতিদ্বন্দ্বী এ নিয়ে চলছে আলোচনা

আশুলিয়ার কবিরপুরে তুলাবাহী ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আশুলিয়ার কবিরপুর এলাকায় তুলা ভর্তি একটি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১১ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ট্রাকচালক সূত্রে জানা যায়, তুলাবাহী ট্রাকটি তুলনামূলক উঁচু হওয়ায় সড়কের উপর দিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে সংস্পর্শে আসে। এতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই ট্রাকের ভেতরে থাকা তুলায় আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো ট্রাকটি দাউদাউ করে জ্বলতে থাকে।
খবর পেয়ে আশুলিয়া ডিইপিজেড এলাকার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ট্রাকে থাকা তুলার বড় অংশ পুড়ে গেছে বলে জানা গেছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD