1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার-শহরজুড়ে মিষ্টি বিতরণের হিড়িক আনোয়ারায় ব্যতিক্রমী আয়োজনে মধ্যে দিয়ে শতাধিক শিশু শিক্ষার্থীকে বরণ নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন গ্রেফতার হোমনায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিন জনকে গলাকেটে হত্যা মুন্সীগঞ্জে শর্টগান, গুলিসহ আটক-১ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বরিশাল -১ জহির উদ্দিন স্বপন তিন যুগ পর পূরণ হলো স্বপ্ন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য আনোয়ারায় রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বুলবুল-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

আশুলিয়ার জামগড়ায় বাসাবাড়িতে অবৈধ বিস্কুট কারখানা, শিশুশ্রম ও সাংবাদিক হয়রানির অভিযোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ার জামগড়া সরকার মার্কেট এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের বুথ সংলগ্ন নাইটেঙ্গেল রোডে অনুমোদনহীনভাবে বাসাবাড়ির ভেতরে নানা ধরনের বিস্কুট উৎপাদনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটির নাম থাই বাংলা ফুড ও থাই বাংলা সল্টেজ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি আবাসিক ভবনের ভেতরে এসব বিস্কুট তৈরি করা হলেও কারখানাটির কোনো দৃশ্যমান সরকারি অনুমোদন নেই। স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নিরাপত্তা মানদণ্ডও মানা হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।

কারখানার দায়িত্বরত ম্যানেজার দেলোয়ার পাটোয়ারীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কারখানা সংক্রান্ত কোনো তথ্য পেতে হলে ইউনিয়ন পরিষদ ও সাভার উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি প্রয়োজন। অনুমতি ছাড়া তিনি কোনো তথ্য দেবেন না বলেও জানান।

এদিকে, অভিযোগ রয়েছে—কারখানাটিতে অল্প বয়সী শিশুদের বিভিন্ন কাজে নিয়োজিত করা হচ্ছে, যা শিশুশ্রম আইন অনুযায়ী স্পষ্ট অপরাধ। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

আরও গুরুতর অভিযোগ উঠেছে, সাংবাদিক পরিচয়ে কারখানায় প্রবেশ করলে একপর্যায়ে ম্যানেজার দেলোয়ার পাটোয়ারী সাংবাদিকের পকেট থেকে পরিচয়পত্র (আইডি কার্ড) বের করে নিয়ে ছবি তোলেন এবং তাকে ভুয়া প্রমাণ করার অপচেষ্টা চালান। এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম-এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আগামী দুই এক দিনের মধ্যে সংশ্লিষ্ট কারখানায় অভিযান পরিচালনা করা হবে।”

এলাকাবাসীর দাবি, দ্রুত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধভাবে পরিচালিত কারখানা বন্ধ করা, শিশুশ্রম সম্পূর্ণরূপে বন্ধ করা এবং সাংবাদিক হয়রানির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

এছাড়াও জানা গেছে, ওই বিস্কুট তৈরির কারখানায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করা হচ্ছে, যা বড় ধরনের ঝুঁকি ও আইন লঙ্ঘনের শামিল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপই এখন এলাকাবাসীর একমাত্র প্রত্যাশা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD