1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার-শহরজুড়ে মিষ্টি বিতরণের হিড়িক আনোয়ারায় ব্যতিক্রমী আয়োজনে মধ্যে দিয়ে শতাধিক শিশু শিক্ষার্থীকে বরণ নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন গ্রেফতার হোমনায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিন জনকে গলাকেটে হত্যা মুন্সীগঞ্জে শর্টগান, গুলিসহ আটক-১ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বরিশাল -১ জহির উদ্দিন স্বপন তিন যুগ পর পূরণ হলো স্বপ্ন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য আনোয়ারায় রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বুলবুল-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

ধামরাইয়ে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে প্রায় ৪ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ৪৭ গ্রাম হেরোইনসহ মোঃ খোরশেদ আলম (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

রবিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় ধামরাই থানার এস আই এস এম কাউসার সুলতানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার খোরশেদ আলম নীলফামারী জেলার ডোমার থানার পূর্ব বড়াগাড়ী কৃষি কলেজ পাড়া এলাকার মৃত সরদ আলীর ছেলে। সে ধামরাই পৌরসভার কালিয়াগার এলাকার হিজরা সারুর বাসার ভাড়াটিয়া।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) এস এম কাউসার সুলতান জানান, আজ বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় মুন্নু হাইওয়ে রেস্টুরেন্টের সামনে থেকে খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, বিশেষ অভিযানে হেরোইনসহ খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে ধামরাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD