1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার-শহরজুড়ে মিষ্টি বিতরণের হিড়িক আনোয়ারায় ব্যতিক্রমী আয়োজনে মধ্যে দিয়ে শতাধিক শিশু শিক্ষার্থীকে বরণ নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন গ্রেফতার হোমনায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিন জনকে গলাকেটে হত্যা মুন্সীগঞ্জে শর্টগান, গুলিসহ আটক-১ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বরিশাল -১ জহির উদ্দিন স্বপন তিন যুগ পর পূরণ হলো স্বপ্ন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য আনোয়ারায় রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বুলবুল-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

আইনের শাসন প্রতিষ্ঠা করতে দল-মত নির্বিশেষে “দাড়ি পাল্লায় ভোট দেয়ার আহ্বান” মাওলানা আবুল কালাম আজাদ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা প্রতিটি নাগরিকের শুধু আইনি দায়িত্ব নয়, বরং এটি একটি নৈতিক ও ধর্মীয় কর্তব্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সম্মান প্রদর্শন ও মিলেমিশে কাজ করাই ইসলামী মূল্যবোধের অন্যতম অংশ। তিনি বলেন, জামায়াতে ইসলামী সর্বদা দেশের সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়।

তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। বিগত সরকারের আমলে আইনজীবীদের বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে তারা সত্য তুলে ধরার গুরুত্বারোপ করেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়া এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনমত গঠনে আইনজীবীদের সহযোগিতা কামনা করেন তিনি।

১১ জানুয়ারী (রবিবার) সকাল ১০ টায় কয়রা উপজেলা আইনজীবী ইউনিট বার হলরুমে কয়রা উপজেলা আইনজীবীদের সাথে মতবিনিময় করেন কয়রা আইনজীবী সমিতির সভাপতি শেখ আকবর হোসেনের সভাপতিত্বে ও খুলনা জেলা ইউনিট বারের সদস্য এ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি মাওলানা আবুল কালাম আজাদ তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, এ্যাডভোকেট মনজুরুল আলম নান্নু, এ্যাডঃ মোশাররফ হোসেন, এ্যাডঃ আব্দুর রাজ্জাক, এ্যাডঃ জাহানারা খাতুন, এ্যাডঃ মাহমুদ হোসেন মন্টু, এ্যাডঃ আরাফাত হোসেন, জামায়াতের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, কয়রা উপজেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত কয়রা সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজা উদ্দীন, কয়রা সদর ইউনিয়ন আমীর গাজী মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD