1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার-শহরজুড়ে মিষ্টি বিতরণের হিড়িক আনোয়ারায় ব্যতিক্রমী আয়োজনে মধ্যে দিয়ে শতাধিক শিশু শিক্ষার্থীকে বরণ নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন গ্রেফতার হোমনায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিন জনকে গলাকেটে হত্যা মুন্সীগঞ্জে শর্টগান, গুলিসহ আটক-১ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বরিশাল -১ জহির উদ্দিন স্বপন তিন যুগ পর পূরণ হলো স্বপ্ন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য আনোয়ারায় রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বুলবুল-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

গৌরনদীতে উপজেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ অভিযান

মোঃ শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

 মোঃ শফিকুল ইসলাম।গৌরনদী(বরিশাল) প্রতিনিধি,

বরিশালের গৌরনদী উপজেলায় ভেজাল প্রতিরোধ ও ওজন মানদন্ড ঠিক রাখার গুরুত্ব বিষয়ে মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ দিনব্যাপী উপজেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ অভিযানে গৌরনদী বন্দর বাজার এলাকায় সচেতনতামূলক অভিযান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান’র নেতৃত্বে পরিচালনা করা হয়।

অভিযানের সময় একটি কসমেটিকস এর দোকানে (BSTI) বিএসটিআই এর অনুমোদন বিহীন নকল বেবি পণ্য পাওয়ায় মোবাইল কোর্টের আওতায় বাংলাদেশ স্টান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০(দশ হাজার) টাকা

ও একটি পেট্রোল পাম্পের ইলেকট্রনিক মিটারে পরিমাপে কম পাওয়ায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৩০,০০০(ত্রিশ হাজার) টাকা
সর্বমোট ৪০,০০০(চল্লিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এসময় পূর্ব নির্দেশনা অনুযায়ী আশোকাঠি বাজার ব্যবসায়ীগণ রাস্তার অবৈধ অংশ নিজ দায়িত্বে ভেঙ্গে নেওয়ায় সরেজমিনে উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান ব্যবসায়ীদের কে ধন্যবাদ জানান।

একইদিন সরকারি ভিপি জমি পরিদর্শন করে লিজ অথবা উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন BSTI বরিশাল এর ফিল্ড অফিসার ও ইনস্পেকটর এবং গৌরনদী মডেল থানা পুলিশসহ ভূমি অফিসের কর্মকর্তা–কর্মচারীবৃন্দ।

জনস্বার্থে দৃষ্টি আকর্ষণ: বিদেশি বেবি পণ্য আমাদানি না থাকায় ডিস্ট্রিবিউটর দিতে পারেন না বলে জানিয়েছেন বিক্রেতা কিন্তু নাগরিকদের চাহিদায় চক বাজার থেকে পণ্য কিনে ব্যবসা টিকিয়ে রাখতে হয় বলে জানান বিক্রেতা। বিক্রেতার বক্তব্য আমলে নিয়ে সকল নাগরিকদের সচেতন থাকার অনুরোধ করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান। তিনি জানান জনস্বার্থে অভিযান চলমান থাকবে।।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD