1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার-শহরজুড়ে মিষ্টি বিতরণের হিড়িক আনোয়ারায় ব্যতিক্রমী আয়োজনে মধ্যে দিয়ে শতাধিক শিশু শিক্ষার্থীকে বরণ নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন গ্রেফতার হোমনায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিন জনকে গলাকেটে হত্যা মুন্সীগঞ্জে শর্টগান, গুলিসহ আটক-১ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বরিশাল -১ জহির উদ্দিন স্বপন তিন যুগ পর পূরণ হলো স্বপ্ন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য আনোয়ারায় রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বুলবুল-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

বরিশালে জাল টাকাসহ ৪ কিশোর আটক

মোঃ শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

বরিশালে বিপুল অংকের জাল টাকাসহ চার কিশোরকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় জাল টাকা তৈরির একটি কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে কয়েক ঘণ্টা বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটক কিশোররা হলেন- নগরীর হাসপাতাল রোড এলাকার ঝাউতলা তৃতীয় গলির শাওন (১৭), নথুল্লাবাদ এলাকার আলভি (১৮), ভাটিখানা এলাকার তানভীর (১৮) ও আলিফ (১৬)। আটকরা সবাই শিক্ষার্থী।

গোয়েন্দা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বরিশাল নগরীর বগুড়া রোড এলাকার বেলালের চায়ের দোকানে ১০০ টাকার একটি নোট দিয়ে শাওন ও আলিফ নামে দুই কিশোর সিগারেট কেনেন। তখন দোকানদারের বিষয়টি সন্দেহ হলে তাৎক্ষণিক স্থানীয়দের জানান। স্থানীয়দের টাকার নোটটি দেখে সন্দেহ হলে একজন কিশোরের শরীর তল্লাশি করে ১০০ টাকার আরও সাতটি নোট দেখতে পায়। এরপর তাদের গোয়েন্দা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

নগর গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ফিরোজ জানান, বগুড়া রোডের কয়েকজন বাসিন্দা ওই দুই কিশোরকে জাল টাকাসহ আটক করে তাদের হেফাজতে দেন। পরবর্তীতে কিশোর শাওনের দেওয়া তথ্যে প্রথমে ভাটিখানা কাজী মসজিদ সংলগ্ন একটি ভবনের নীচতলায় তানভীরের বাসায় অভিযান চালিয়ে বিপুল অংকের জাল টাকার ১০০ ও ৫০ টাকার নোট উদ্ধার করে। এসময় জাল টাকা তৈরির একটি কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়। তানভীরের দেওয়া তথ্যে নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে আলভিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD