1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার-শহরজুড়ে মিষ্টি বিতরণের হিড়িক আনোয়ারায় ব্যতিক্রমী আয়োজনে মধ্যে দিয়ে শতাধিক শিশু শিক্ষার্থীকে বরণ নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন গ্রেফতার হোমনায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিন জনকে গলাকেটে হত্যা মুন্সীগঞ্জে শর্টগান, গুলিসহ আটক-১ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বরিশাল -১ জহির উদ্দিন স্বপন তিন যুগ পর পূরণ হলো স্বপ্ন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য আনোয়ারায় রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বুলবুল-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

আগুনে পুড়ল ঘাম ঝরানো সঞ্চয়, ছাইস্তূপে অক্ষত পবিত্র কুরআন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

​জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ তীব্র শীতের সন্ধ্যায় যখন সবাই ঘরের উষ্ণতা খুঁজছিল, ঠিক তখনই এক নিমিষের আগুনে নিঃস্ব হয়ে গেল একটি শ্রমজীবী পরিবার। খুলনার কয়রা উপজেলায় গ্যাস সিলিন্ডারের আগুন কেড়ে নিয়েছে ইটভাটা শ্রমিক জাহাঙ্গীর মোল্লার তিল তিল করে জমানো স্বপ্ন। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এখন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দিশেহারা পাঁচ সদস্যের এই পরিবারটি। তবে ধ্বংসস্তূপের মাঝেও অলৌকিকভাবে অক্ষত রয়ে গেছে ঘরে থাকা পবিত্র কুরআন শরীফটি।

​গত বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া পশ্চিমপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর মোল্লা ওই এলাকার জোনাব আলী মোল্লার ছেলে। ​প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার জানায়, সন্ধ্যার রান্না শেষ করে ভাতের হাঁড়িটি চুলার ওপর রেখেছিলেন জাহাঙ্গীরের স্ত্রী নারগিস বেগম। হঠাৎ করেই সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। পানি দিয়ে নেভানোর চেষ্টা করলেও মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কয়রা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আসবাবপত্র, পোশাক-পরিচ্ছেদ এবং ঘরটি ভস্মীভূত হয়ে যায়।

​কান্নাজড়িত কণ্ঠে নারগিস বেগম বলেন, “ইটভাটায় কাজ করে জমানো নগদ ৬০ হাজার টাকা ছিল ঘরে। আগুনের ঝটকায় কিছুই বের করতে পারিনি। চোখের সামনেই সব পুড়ে বাষ্প হয়ে গেল। এখন পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই আমাদের।”

​আগুনের ভয়াবহতায় ঘরের টিন ও আসবাবপত্র কঙ্কালসার হয়ে গেলেও স্থানীয়রা অবাক বিস্ময়ে লক্ষ্য করেন, ঘরের ভেতর থাকা পবিত্র কুরআন শরীফটির একটি হরফও আগুনে পোড়েনি। আগুনের তাণ্ডবে সব ছাই হয়ে গেলেও কুরআনের এই অক্ষত রূপ দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, “পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। হাড়ভাঙা খাটুনি দিয়ে জমানো টাকা আর ঘর হারিয়ে তারা এখন পাগলপ্রায়।” এ বিষয়ে কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির জানান, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নেওয়া হয়েছে এবং জরুরি সরকারি সহায়তা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD