1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার-শহরজুড়ে মিষ্টি বিতরণের হিড়িক আনোয়ারায় ব্যতিক্রমী আয়োজনে মধ্যে দিয়ে শতাধিক শিশু শিক্ষার্থীকে বরণ নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন গ্রেফতার হোমনায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিন জনকে গলাকেটে হত্যা মুন্সীগঞ্জে শর্টগান, গুলিসহ আটক-১ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বরিশাল -১ জহির উদ্দিন স্বপন তিন যুগ পর পূরণ হলো স্বপ্ন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য আনোয়ারায় রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বুলবুল-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

বাবরের ১ম কারা মুক্তি দিবসে শোকরানায় দোয়া ও মিলাদ মাহফিল

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে
নেত্রকোনা প্রতিনিধি : বিএনপির কারা নির্যাতিত নেতা নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জমান বাবরের ১ম কারামুক্তি দিবসে উপলক্ষে নির্বাচনী এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নেতারা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে মদন উপজেলা ও পৌর বিএনপি দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
এছাড়াও আসরের নামাজের পর তাঁর নির্বাচনী এলাকা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী প্রত্যেক মসজিদে দোয়া বাবরের সুস্থতা কামনায় দোয়া পরানো হয়। একই সাথে বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া করা হয়।
এসময় বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা বাবরে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ করে বলেন, বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়া ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সবচেয়ে বেশী নির্যাতনের শিকার হয়েছেন। তারপর যিনি নির্যাতনের শিকার হয়েছেন এ সময়ের জনপ্রিয় নেতা লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ ১৭ বছর কারাবন্দী ছিলেন। সেই প্রিয় নেতার অন্ধকার কারাগার থেকে মুক্তি পেয়েছেন একবছর হল। ২০২৫ সালের ১৬ জানুয়ারী তিনি কারাগার থেকে মুক্তি পান। এ দিনটি বিএনপি নেতাকর্মীদের জন্য এক স্মরণীয় দিন। প্রিয় নেতা বাবরের মুক্তির দিনে দেশের বিভিন্ন এলাকা থেকে সেদিন কাশিমপুর কারাগারের সামনে লক্ষাধিক মানুষ সমবেত হয়েছিল। সেই নেতার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এ আয়োজন।
দোয়া পরিচালনা করেন মদন উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক এস, এম, দিদারুল ইসলাম রনি।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন-মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ সেকুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটুন, মদন উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল, সাধারণ সম্পাদক শামীম হাসান, পৌর যুবদলের সভাপতি শফিউল ইসলাম শফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান নয়ন, বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD