
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে সাবেক তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সাতানী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পবিত্র কুরআন তেলোয়াত পাঠের মাধ্যমে গতকাল শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১ টায় সাতানী ইউনিয়নের চরকুৃারিয়া বাজার মাঠে সাবেকতি ন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব মুহূর্তে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূইয়া।
সাতানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এবং সদস্য সচিব ইসমাইল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া, সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার,উপজেলা বিএনপির সহসভাপতি হাজী আলী হোসেন মোল্লা, কাজী কবির হোসেন সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সওদাগর, সাবেক যুগ্ম- আহবায়ক ও কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসামৎ রুবি ইসলাম, কামরুজ্জামান হিরা, সাতানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডি এম রাসেল মেম্বার, সিনিয়র সহ-সভাপতি এইচ এম জাকির সওদাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক হোসেন ভূইয়া, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মো. রোকন উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মফিজুল ইসলাম বশির প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।