1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন

আশুলিয়ায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ভেকু ফেলে পালাল মাটি খেকুরা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ার জিরানী এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানের খবর পেয়ে ভেকু ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাটি খেকু চক্রের সদস্যরা।
রোববার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের রাঙ্গামাটি এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার। দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত ৪টি ভেকু মেশিন ঘটনাস্থলে পাওয়া গেলেও চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা তাৎক্ষণিক জরিমানা করা সম্ভব হয়নি।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার বলেন, “অবৈধভাবে মাটি কাটা পরিবেশ, কৃষিজমি ও জনস্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে রাত-দিন নির্বিচারে মাটি কেটে এলাকার পরিবেশ ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি করে আসছে। এতে কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি জনচলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তারা দ্রুত মাটি খেকু চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ মাটি ব্যবসার সঙ্গে জড়িতদের মধ্যে শামসু, মোতালেব, আনিস ও আবুল হোসেন রয়েছেন বলে অভিযোগ রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD