1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার-শহরজুড়ে মিষ্টি বিতরণের হিড়িক আনোয়ারায় ব্যতিক্রমী আয়োজনে মধ্যে দিয়ে শতাধিক শিশু শিক্ষার্থীকে বরণ নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন গ্রেফতার হোমনায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিন জনকে গলাকেটে হত্যা মুন্সীগঞ্জে শর্টগান, গুলিসহ আটক-১ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বরিশাল -১ জহির উদ্দিন স্বপন তিন যুগ পর পূরণ হলো স্বপ্ন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য আনোয়ারায় রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বুলবুল-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

তিতাসে যৌথ অভিযানে ইয়াবা ও ২১০ বোতল বিয়ারসহ আটক-৩

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাসে যৌথ অভিযানে ইয়াবা ও ২০১০ বোতল বিয়ারসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ও বিপুল পরিমাণ অবৈধ বিয়ারসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।

অভিযানের সময় একজন আসামি পালিয়ে যায়।জানা যায়, গত শনিবার আনুমানিক রাত ১০টা ৩০ মিনিটে কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ তিতাস আর্মি ক্যাম্প যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর ও গৌরীপুর এলাকায় পৃথকভাবে অভিযান চালানো হয়।

অভিযানকালে গোপালপুর গ্রামের মো. রবিউলের বসতবাড়ি থেকে ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় গৌরীপুর এলাকায় খাইরুলের বাড়িতে অভিযান চালিয়ে জিলানি ও সাইফুল নামে দুইজনকে ২১০ বোতল বিয়ারসহ আটক করা হয়। তবে অভিযানের সময় খাইরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের তিতাস আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আল সোহানুর এর নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন—জিয়ারকান্দি গ্রামের মো. নুর ইসলামের ছেলে শাহপরান (২৭), আবদুল খালেকের ছেলে সাইফুল (২৭) ও  গোপালপুর গ্রামের মো. নসু মিয়ার ছেলে  মো. রবিউল (৩২),।

আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD