প্রিন্ট এর তারিখঃ মার্চ ৪, ২০২৬, ১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ৯:২১ পি.এম
নগদ অর্থ ১ শত পিস ইয়াবাসহ ফারুক নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে নগদ ৬ লক্ষ ৫১ হাজার ১০০ একশত টাকা ও ১০০ পিস ইয়াবা সহ ফারুক (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।
আটককৃত ফারুক উপজেলার কাইটাইল ইউনিয়নের দূর্গাশ্রম গ্রামের মৃত সাদব আলীর ছেলে। সে মাদক কারবারি হিসাবে বহুবার গ্রেপ্তার হয়েছে পুলিশ হাতে । তার নামে একাধিক মাদক আইনে মামলা রয়েছে মদন থানায়।
১৮ জানুয়ারি রবিবার আনুমানিক রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিরস্ত্র এস আই ফয়সাল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তার নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
তখন তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও নগদ ৬ লক্ষ ৫১ হাজার ১০০ একশত টাকা সহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসনাত জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফারুক নামের এক মাদক ব্যবসায়ীকে১০০ শত পিস ইয়াবা এবং নগদ অর্থসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক আইনে মামলা হয়েছে।আজ তাকে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।