
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আশুলিয়ায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জিয়া সাইবার ফোর্স। সংগঠনটির উদ্যোগে ও মোহাম্মদ দেলোয়ার হোসেন মীরের সার্বিক ব্যবস্থাপনায় এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রবিবার (১৮ জানুয়ারি) কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন মীর। এ সময় তিনি শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বক্তব্যে দেলোয়ার হোসেন মীর বলেন, “আনতে হলে শুভ দিন, ধানের শীষে ভোট দিন। আগামী ১২ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে বাবু ভাইকে বিপুল ভোটে এমপি হিসেবে জয়যুক্ত করে দেশনায়ক তারেক রহমানকে উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, সাভার-আশুলিয়াবাসী যদি বাবু ভাইকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেন, তাহলে ইনশাল্লাহ তিনি মন্ত্রিত্বের দায়িত্বও পালন করবেন। এ সময় তিনি আশুলিয়াবাসীকে আশ্বস্ত করে বলেন, জনগণের পাশে থেকে সবসময় কাজ করে যাবে জিয়া সাইবার ফোর্স।
অনুষ্ঠানে জিয়া সাইবার ফোর্স আশুলিয়া থানা শাখার নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।