1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার-শহরজুড়ে মিষ্টি বিতরণের হিড়িক আনোয়ারায় ব্যতিক্রমী আয়োজনে মধ্যে দিয়ে শতাধিক শিশু শিক্ষার্থীকে বরণ নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন গ্রেফতার হোমনায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিন জনকে গলাকেটে হত্যা মুন্সীগঞ্জে শর্টগান, গুলিসহ আটক-১ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বরিশাল -১ জহির উদ্দিন স্বপন তিন যুগ পর পূরণ হলো স্বপ্ন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য আনোয়ারায় রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বুলবুল-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনা: নিহত ১, আহত ১

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটায় নাইম হোসেন নামের এক মটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত নাইম ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে। আহত আজিজুল নাগেশ^রী উপজেলার পশ্চিম রামখানা এলাকার আলতাফ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে নাইম হোসেন (২০) ও আজিজুল ইসলাম (২১) দুজনে মটর সাইকেল যোগে নাখারগঞ্জ থেকে নাগেশ্বরী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সান্তোষপুর ইউনিয়নের গোপালপুর ডাঙ্গিরপাড় ব্রিজের নিকট ইউকেলিপ্টাস গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে নাইমের মৃত্যু হয়।

আজিজুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে রংপুর মেডিকেলে রেফার্ড করা হয়। এদিকে দুর্ঘটনার পর নাগেশ^রী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্যাকেটে ভরলে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এ সময় স্থানীয় ও নিহতের পরিবারের লোকজন ফায়ার সার্ভিস কর্মীদের বাধা উপক্ষো করে তাদের কাছ থেকে জোরপূর্বক মরদেহ নিয়ে ফুলবাড়ী উপজেলায় চলে যায়। মরদেহ নিয়ে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ততক্ষণে পরিস্থিতি শান্ত হয়।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শাহাদৎ হোসেন বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ নিয়ে পুলিশের অপেক্ষায় ছিলাম। তবে ততক্ষণেও পুলিশ উপস্থিত হননি। এদিকে স্থানীয় এক বিজিবি সদস্য নিহতের খালাতো ভাইয়ের পরিচয় দিয়ে মরদেহ নিয়ে যেতে চাইলে আমরা বাধা দেই। বাধা দেয়ায় এক পর্যায়ে উত্তজনাকর পরিস্থিতর সৃষ্টি হয়। পরে উত্তপ্ত জনতা ও পরিবারের লোকজন মরদেহ নিয়ে যায়। পুলিশ না থাকায় আমাদের করার কিছু ছিলো না।

এ বিষয়ে নাগেশ্বরী থানার এস আই মকবুল হোসেন বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি লাশ নেই। ফায়ার সার্ভিসের লোকজনের উপস্থিতিতে সেখানকার উত্তপ্ত জনতা লাশ নিয়ে গেছে। যেহেত দুর্ঘটনায় নিহততের বাড়ি ফুলবাড়ী থানায় তাই বিষয়টি সংশ্লিষ্ট থানায় আমরা বিষয়টি জানিয়েছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD