বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী যাত্রা শুরু করেছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার ভোর ৬টায় স্বপন রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন। এরপর নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা শুরুর লক্ষ্যে সড়ক পথে গৌরনদী-আগৈলঝাড়ার উদ্দেশ্যে রওনা হন। পরে সকাল ১০টায় গৌরনদী উপজেলা বিএনপি’র আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনী যাত্রা শুরুর দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।