1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার-শহরজুড়ে মিষ্টি বিতরণের হিড়িক আনোয়ারায় ব্যতিক্রমী আয়োজনে মধ্যে দিয়ে শতাধিক শিশু শিক্ষার্থীকে বরণ নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন গ্রেফতার হোমনায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিন জনকে গলাকেটে হত্যা মুন্সীগঞ্জে শর্টগান, গুলিসহ আটক-১ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বরিশাল -১ জহির উদ্দিন স্বপন তিন যুগ পর পূরণ হলো স্বপ্ন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য আনোয়ারায় রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বুলবুল-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

হ্যাঁ ভোট দিলে নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে: প্রেস সচিব শফিকুল আলম

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : সারা দেশে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “মানুষ জানে-হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার, অনাচার ও অত্যাচার ফিরে আসবে না। নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে এবং একটি ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।”
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকায় বুচাই পাগলার মাজার পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি মাজারে দোয়ায় অংশ নেন।
শফিকুল আলম বলেন, “আমরা মনে করি সারা বাংলাদেশেই হ্যাঁ ভোটের জন্য একটা জোয়ার তৈরি হয়েছে। মানুষ বুঝে গেছে-হ্যাঁ ভোট দিলে ব্যাংকে রাখা টাকা নিরাপদ থাকবে, পরিবার-পরিজনের নিরাপত্তা নিশ্চিত হবে, আর রাষ্ট্র এমন একটি পথে চলবে যেখানে মানুষের অধিকার অক্ষুণ্ণ ও সমুন্নত থাকবে।”
তিনি বলেন, “নির্বাচন কমিশন বারবার জানিয়েছে, ভোট গ্রহণ নিয়ে কোনো সমস্যা হবে না। তবে ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে। জনগণকে শান্ত ও ধৈর্য ধরে ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
বুচাই পাগলার মাজার প্রসঙ্গে প্রেস সচিব বলেন, এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে এখানে জনপ্রিয় বাউল গানের মেলা অনুষ্ঠিত হয়, যেখানে দেশের নামকরা বাউল শিল্পীরা অংশ নেন। এই মাজারসংলগ্ন মাঠে আয়োজিত এই মেলা বাংলাদেশের বহুত্ববাদী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
তিনি বলেন, “বাংলাদেশ অলি-আউলিয়াদের দেশ, পীর-আউলিয়াদের দেশ। ইসলাম এই ভূখণ্ডে এসেছে তাদের হাত ধরেই। মাজারে আঘাত করা অত্যন্ত নিন্দনীয় কাজ। কারও পছন্দ না হলে তিনি সেখানে না আসতে পারেন, কিন্তু আঘাত বা ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
উল্লেখ্য, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বুচাই পাগলার মাজারে তৌহিদি জনতা নামধারী একদল জনতা ভাঙচুর চালায়। ওই ঘটনায় ঢাকা জেলা সিনিয়র সহকারী জজ মোহাম্মদ জুনায়েদ ধামরাই থানা পুলিশকে মামলা করার নির্দেশ দেন। পরে পুলিশ বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে মামলা করে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সম্প্রতি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে মাজারটি সংস্কার করা হয়েছে।
সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হামলার নিন্দা জানানো উচিত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও সব নাগরিকের দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকরা এবারের নির্বাচন সুন্দর ও নিরপেক্ষভাবে কাভার করতে পারবেন।
মাজার পরিদর্শনের সময় প্রেস সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মোহাম্মদ সালমান হাবীব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি এবং ধামরাই থানা পুলিশের সদস্যরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD