1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার-শহরজুড়ে মিষ্টি বিতরণের হিড়িক আনোয়ারায় ব্যতিক্রমী আয়োজনে মধ্যে দিয়ে শতাধিক শিশু শিক্ষার্থীকে বরণ নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন গ্রেফতার হোমনায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিন জনকে গলাকেটে হত্যা মুন্সীগঞ্জে শর্টগান, গুলিসহ আটক-১ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বরিশাল -১ জহির উদ্দিন স্বপন তিন যুগ পর পূরণ হলো স্বপ্ন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য আনোয়ারায় রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বুলবুল-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

গণঅধিকার পরিষদের সভাপতিসহ ১৬ নেতার জামায়াতে যোগদান

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

​জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ ​খুলনার কয়রা উপজেলার রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে।

আদর্শিক পরিবর্তনের কথা উল্লেখ করে উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ইয়াছিন আলীর নেতৃত্বে দলটির অন্তত ১৬ জন প্রভাবশালী নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

​রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় কয়রা উপজেলা জামায়াত কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ​যোগদানকারী নেতাদের পক্ষে উপজেলা গণঅধিকার পরিষদের (সদ্য সাবেক) সভাপতি মো. ইয়াছিন আলী বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মানুষের অধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে জামায়াতে ইসলামীর নেতৃত্বই এখন সবচেয়ে কার্যকর। সেই বিশ্বাস থেকেই আমরা দলবদ্ধভাবে এই সিদ্ধান্ত নিয়েছি।”

​ইয়াছিন আলী ছাড়াও জামায়াতে যোগ দেওয়া উল্লেখযোগ্য নেতারা হলেন: আব্দুল্লাহ আল মামুন (যুগ্ম সাধারণ সম্পাদক), হাছান মোড়ল (সাংগঠনিক সম্পাদক), শরিফুল ইসলাম (অর্থ সম্পাদক), আলমগীর হোসেন (সহ-দপ্তর সম্পাদক), ইমরান হোসেন (ধর্ম বিষয়ক সম্পাদক) সহ আরও ১০ জন সক্রিয় সদস্য।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কয়রা-পাইকগাছা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। তিনি নবাগতদের স্বাগত জানিয়ে বলেন: ​”দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জামায়াতের হাতকে শক্তিশালী করতে বিভিন্ন মতাদর্শের মানুষ এখন ঐক্যবদ্ধ হচ্ছে। এই যোগদান সেই গণআকাঙ্ক্ষারই প্রতিফলন।”

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ এবং যুব জামায়াতের নেতৃবৃন্দ।

​রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে তৃণমূল পর্যায়ে এভাবে এক দল থেকে অন্য দলে নেতার্মীদের ভিড়ে যাওয়া স্থানীয় ভোটের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD