1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার-শহরজুড়ে মিষ্টি বিতরণের হিড়িক আনোয়ারায় ব্যতিক্রমী আয়োজনে মধ্যে দিয়ে শতাধিক শিশু শিক্ষার্থীকে বরণ নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন গ্রেফতার হোমনায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিন জনকে গলাকেটে হত্যা মুন্সীগঞ্জে শর্টগান, গুলিসহ আটক-১ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বরিশাল -১ জহির উদ্দিন স্বপন তিন যুগ পর পূরণ হলো স্বপ্ন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য আনোয়ারায় রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বুলবুল-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

দাঁড়িপাল্লা বিজয়ী হলে কয়রা কে আধুনিক পৌরসভা করা হবে: মাওলানা আবুল কালাম আজাদ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক  ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের অবহেলিত উপকূলীয় জনপদ কয়রা উপজেলাকে একটি আধুনিক ও পরিকল্পিত পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।
উপকূলীয় উপজেলা কয়রাকে পৌরসভা হিসেবে ঘোষণার দাবিটি এই অঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবি। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হবে।গতকাল শুক্রবার ( ৩০ শে জানুয়ারী ) বিকালে কয়রা উপজেলার কয়রা সদর ইউনিয়নের কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, কয়রা উপজেলার সাধারণ মানুষ দীর্ঘদিন যাবৎ  আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
কয়রার আপামর জনসাধারণের দীর্ঘদিনের প্রাণের দাবি এই জনপদকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হোক। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে আমরা ইনশাআল্লাহ অগ্রাধিকারের ভিত্তিতে কয়রাকে পৌরসভায় রূপান্তর করব।
কয়রাকে পৌরসভা করা এখন আর কেবল বিলাসিতা নয়, বরং সময়ের দাবি। একটি আধুনিক পৌরসভার মাধ্যমে আমরা উন্নত যোগাযোগ ব্যবস্থা, মানসম্মত স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং ঘরে ঘরে সুপেয় পানি পৌঁছে দিতে চাই। স্বাস্থ্য ও শিক্ষা খাতের আমূল পরিবর্তন ঘটিয়ে উপকূলীয় এই জনপদকে মডেল হিসেবে গড়ে তোলা হবে।
কয়রা সদর ইউনিয়ন আমীর জিএম মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
কয়রা উপজেলা শাখার সম্মানিত আমীর মাওলানা মিজানুর রহমান। খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ , কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারী মাওলানা সুজাউদ্দীন আহমেদ, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব, সোনাডাঙ্গা থানা আমীর শহিদুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল  গিফারী, কয়রা উপজেলা সভাপতি মাজহারুল ইসলাম, খেলাফত মজলিসের কয়রা উপজেলা সহসভাপতি হালিমুল হক, এনসিপি খুলনা জেলা সদস্য এ্যাডভোকেট আবু বকর, কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম, ইন্জিনিয়ার আসিফ জামিল শাহাদ, ইয়াসিন আলী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD