1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার-শহরজুড়ে মিষ্টি বিতরণের হিড়িক আনোয়ারায় ব্যতিক্রমী আয়োজনে মধ্যে দিয়ে শতাধিক শিশু শিক্ষার্থীকে বরণ নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন গ্রেফতার হোমনায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিন জনকে গলাকেটে হত্যা মুন্সীগঞ্জে শর্টগান, গুলিসহ আটক-১ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বরিশাল -১ জহির উদ্দিন স্বপন তিন যুগ পর পূরণ হলো স্বপ্ন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য আনোয়ারায় রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বুলবুল-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

নেত্রকোনায় ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের  দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলার সরকারি কর্মচারী ঐক্যপরিষদ কমিটির উদ্যোগে ৯ম পে স্কেলের  গেজেট দ্রুত প্রকাশের দাবিতে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার  (০১ ফেব্রুয়ারি ) সকাল ৯ টায় হতে বেলা ১১টা পর্যন্ত  মদন উপজেলা পরিষদের সামনে ২ ঘণ্টাব্যাপী সরকারি কর্মচারী ঐক্যপরিষদ কমিটির উদ্যোগে ৯ম পে স্কেলের এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি  পালন করে।
উপজেলা সরকারি কর্মচারীর ঐক্যপরিষদ কমিটির উদ্যোগে বক্তব্য রাখেন, প্রধান সমন্বয়ক মোঃ হাবিবুর রহমান। উপজেলা সরকারি  কর্মচারী সমন্বয়ক  আজহারুল ইসলাম, সমন্বয়ক, মোঃ মোশাররফ হোসেন, মূখ্য সমন্বয়ক মোঃ সুজন মিয়া।
উপজেলা সরকারি কর্মচারীর ঐক্যপরিষদ কমিটির  সমন্বয় মোঃ মোশাররফ হোসেন বলেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্যে জিনিসপত্র অনেক ঊর্ধ্বে সরকারি কর্মচারীরা নিম্ন বেতন দিয়ে দৈনন্দিন খরচ সামাল দিতে গিয়ে পরিবার নিয়ে চলতে প্রতিটা সরকারি কর্মচারী  হিমশিম খেতে হয় মাস শেষে।
বাজার সংসার চালাতে ঋণে জর্জরিত। তাই দ্রুততম সময়ের মধ্যে  পে কমিশনের প্রস্তাবিত রিপোর্ট গেজেট আকারে প্রকাশের জন্য অন্তরর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানান।
সরকারি কর্মচারী ঐক্যপরিষদের প্রধান সমন্বয়ক মোঃ হাবিবুর রহমান বলেন,দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
অবিলম্বে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না করা হলে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও বাড়বে।  দ্রুত  সময়ের মধ্যে পে স্কেল গেজেট প্রকাশের দাবি জানান। তিনি এও বলেন, দাবি মানা না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন ও ভিক্ষুক কর্মসূচি চলাকালে কর্মচারীরা ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD