1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার-শহরজুড়ে মিষ্টি বিতরণের হিড়িক আনোয়ারায় ব্যতিক্রমী আয়োজনে মধ্যে দিয়ে শতাধিক শিশু শিক্ষার্থীকে বরণ নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন গ্রেফতার হোমনায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিন জনকে গলাকেটে হত্যা মুন্সীগঞ্জে শর্টগান, গুলিসহ আটক-১ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বরিশাল -১ জহির উদ্দিন স্বপন তিন যুগ পর পূরণ হলো স্বপ্ন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য আনোয়ারায় রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বুলবুল-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

আনোয়ারায় আলোচিত সাজ্জাদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় চাঞ্চল্যকর সিএনজি চালক সাজ্জাদ (২২) হত্যা মামলার অন্যতম প্রধান আসামি লিয়াকত আলীকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতে চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানাধীন বাংলাদেশ কনভেনশন হলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে আনোয়ারা থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, সাজ্জাদ আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকার বাসিন্দা মো. নাছির ড্রাইভারের ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশাচালক ছিলেন। গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ সালে তিনি সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় একটি ফিশারির পুকুরপাড়ের নিচে পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করলে ১৭ সেপ্টেম্বর আনোয়ারা থানায় হত্যা মামলা রুজু হয়।
পুলিশ জানায়, মামলাটির তদন্তে এর আগে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে তিন জন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই জবানবন্দিতে লিয়াকত আলীর সংশ্লিষ্টতার তথ্য উঠে আসে।
পুলিশের দাবি, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লিয়াকত আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি আন্তজেলা সিএনজি ছিনতাই চক্রের সক্রিয় সদস্য এবং বিভিন্ন এলাকায় ভাসমান থেকে সশস্ত্র ছিনতাই কার্যক্রমে নেতৃত্ব দিতেন। তার বিরুদ্ধে বাঁশখালী ও রাউজান থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘আলোচিত সাজ্জাদ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD