
ঢাকা-১৯ সংসদীয় আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে আশুলিয়ায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে আশুলিয়ার ছয়তলা এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,ঢাকা জেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, আশুলিয়া থানা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পদপ্রার্থী আলী আজগর বেপারি, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আপেল মাহমুদ হান্নান ভূঁইয়া, সাবেক যুবদল নেতা, কালাম মাতব্বর, আশুলিয়া থানা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের সভাপতি পদপ্রার্থী মোঃ ফারুক হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এলাকাবাসীর মাঝে ধানের শীষের গুরুত্ব তুলে ধরে ভোট প্রদানের আহ্বান জানান।
এ সময় জিয়া সাইবার ফোর্সের নেতাকর্মীরা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি। তারা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আসন্ন নির্বাচনে ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
লিফলেট বিতরণকালে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।