1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার-শহরজুড়ে মিষ্টি বিতরণের হিড়িক আনোয়ারায় ব্যতিক্রমী আয়োজনে মধ্যে দিয়ে শতাধিক শিশু শিক্ষার্থীকে বরণ নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন গ্রেফতার হোমনায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিন জনকে গলাকেটে হত্যা মুন্সীগঞ্জে শর্টগান, গুলিসহ আটক-১ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বরিশাল -১ জহির উদ্দিন স্বপন তিন যুগ পর পূরণ হলো স্বপ্ন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য আনোয়ারায় রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বুলবুল-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নাগেশ্বরীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও  অবস্থা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ১ ফেব্রুয়ারি রোববার থেকে ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা চত্বরে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ও করেন তারা।

কর্মসূচি পালনকালে সকাল ৯টায় একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে অংশ নেওয়া সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন এবং দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন চললেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ফিল্ড অফিসার আলম মিয়া, আলী আহমেদ রাজ, কৃষি কর্মকর্তার কার্যালয়ের স্প্রে মেকানিক সোহেল রানাসহ অনেকে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD