1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার-শহরজুড়ে মিষ্টি বিতরণের হিড়িক আনোয়ারায় ব্যতিক্রমী আয়োজনে মধ্যে দিয়ে শতাধিক শিশু শিক্ষার্থীকে বরণ নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন গ্রেফতার হোমনায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিন জনকে গলাকেটে হত্যা মুন্সীগঞ্জে শর্টগান, গুলিসহ আটক-১ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বরিশাল -১ জহির উদ্দিন স্বপন তিন যুগ পর পূরণ হলো স্বপ্ন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য আনোয়ারায় রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বুলবুল-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

বিএনপি অন্যায় ভাবে ক্ষমতায় যাওয়ার পক্ষে না–জহির উদ্দিন স্বপন

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

গৌরনদী(বরিশাল) প্রতিনিধি:মোঃ শফিকুল ইসলাম।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোন বাঁকা কিংবা  অন্যায় ভাবে  ক্ষমতায় যাওয়ার পক্ষে না।

আওয়ামী লীগের অনুপস্থিতিতে চাইলেই ষড়যন্ত্র করে আমরা ক্ষমতা নিতে পারতাম কিন্তু আমরা জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় যেতে চাই না। সেই কারনেই আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষের পক্ষে আপনাদের (ভোটারদের) কাছে বারবার হাজির হচ্ছি। আপনাদের সমর্থন নিয়ে সরকার গঠন করে দেশ নায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে চাই।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ড শাওড়া গ্রামে এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এই কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্য বিএনপির প্রার্থী স্বপন বলেন-অতীতের যেকোন নির্বাচনের চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আলাদা। স্বাধীনতার পরে এই রকম নির্বাচন আর হয় নাই। আমাদেরকে জনগনের দোরগোড়ায় যেতে হবে। যারা কোনদিন ধানের শীষে ভোট দেয়নি, তাদেরকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য বুঝাতে হবে। সর্বোপরি ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করতে হবে।

অবসরপ্রাপ্ত শিক্ষক খালেক হোসেন সিকদারের সভাপতিত্বে এবং যুবদল নেতা জসিম শরীফের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপি সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, বর্তমান ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, ভোরের কাগজের সাবেক চীফ রিপোর্টার খোন্দকার কাওছার হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন আকন প্রমুখ।

একইদিন সন্ধ্যা সাতটায় গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD