1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার-শহরজুড়ে মিষ্টি বিতরণের হিড়িক আনোয়ারায় ব্যতিক্রমী আয়োজনে মধ্যে দিয়ে শতাধিক শিশু শিক্ষার্থীকে বরণ নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন গ্রেফতার হোমনায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিন জনকে গলাকেটে হত্যা মুন্সীগঞ্জে শর্টগান, গুলিসহ আটক-১ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বরিশাল -১ জহির উদ্দিন স্বপন তিন যুগ পর পূরণ হলো স্বপ্ন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য আনোয়ারায় রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বুলবুল-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

আমরা ইসলাম বিক্রি করি না, হৃদয়ে ধারণ করি: শামা ওবায়েদ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “আমরা ইসলাম বিক্রি করে খাই না, আমরা ইসলাম ধারণ করি। মাথা থেকে পা পর্যন্ত আমাদের ইসলাম। ইসলামের সবচেয়ে বড় শিক্ষা হলো মানবতা।”

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া বাজারে স্থানীয় বিএনপির আয়োজনে ধানের শীষের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ইসলামের শিক্ষা মানুষকে ভালোবাসতে শেখায়, মানুষের পাশে দাঁড়াতে শেখায়। কারও ক্ষতি করা বা অত্যাচার করা ইসলামের আদর্শের পরিপন্থী। তিনি বলেন, বিএনপি সবসময় মানবতা ও মানুষের কল্যাণকে রাজনীতির মূল দর্শন হিসেবে ধারণ করে।

তিনি আরও বলেন, বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমানের সন্তান হিসেবে আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে পারি—আমার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। আমার একমাত্র চাওয়া, আপনারা ভালো থাকুন। আপনারা যদি আমাকে একটি ভোট দেন, আমি আপনাদের বোন ও কন্যা হিসেবে আজীবন পাশে থাকবো এবং আপনাদের জন্য কাজ করে যাবো।

সভায় তিনি তার পিতার স্মৃতিচারণ করে বলেন, “আমার আব্বা কখনো দল-মত বা ব্যক্তিগত স্বার্থ দেখেননি। তিনি সবাইকে আপন করে নিয়েছেন এবং সবার জন্য কাজ করেছেন। সেই আদর্শ নিয়েই আমি আপনাদের সেবা করতে চাই।”

সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুর হক টুলু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বর সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD