1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার-শহরজুড়ে মিষ্টি বিতরণের হিড়িক আনোয়ারায় ব্যতিক্রমী আয়োজনে মধ্যে দিয়ে শতাধিক শিশু শিক্ষার্থীকে বরণ নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন গ্রেফতার হোমনায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিন জনকে গলাকেটে হত্যা মুন্সীগঞ্জে শর্টগান, গুলিসহ আটক-১ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বরিশাল -১ জহির উদ্দিন স্বপন তিন যুগ পর পূরণ হলো স্বপ্ন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য আনোয়ারায় রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বুলবুল-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

আমাদের অংগীকার দুর্নীতি মুক্ত দেশ গড়া: ডা. শফিকুর রহমান

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, একজন শ্রমিক ভাই কিংবা বোনের সন্তান সেও যদি মেধাবী হয়, তার মেধাবিকাশের দায়িত্ব নিবে সরকার, দায়িত্ব নেবে রাষ্ট্র। আমরা চাই, তাদের মধ্যে থেকেও আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক। আমরা সেই রাজনীতির ধারা চালু করতে চাই। আমরা কথা দিচ্ছি পরিবার কেন্দ্রিক রাজনীতি রাজার ছেলে রাজা, রাজনীতির এ ধারা পাল্টে দেবো।

মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠ আয়োজিত ১১দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৫৪ বছরে দেশ এবং জাতির কোন উন্নয়ন হয় নাই এ কথা আমি কোনদিন বলিনি এবং বলবো না। উন্নয়ন হয়েছে দুই ধরনের একটা জনগণের আর একটা রাজনৈতিক নেতাকর্মীর। জনগণের উন্নয়ন করতে গিয়ে রডের বদলে বাঁশ, সিমেন্টের বদলে ছাই ব্যবহার করা হয়েছে। জনগণের উন্নয়ন করতে গিয়ে বাংলাদেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশের বুকে মাটির নিচে কত বস্তা আছে তা আমরা জানিনা।

তিনি আরো বলেন, এই ৫৪ বছরে বহু দলের নেতা-নেত্রীরা দেশ পরিচালনা করেছেন। তারা যখন প্রথম ক্ষমতায় বসেছেন তারা যে পরিমাণে সম্পদশালী ছিলেন ৫ বছর, ১০ বছর, ১৫ বছর পরে এই সম্পদ ৭০০-৮০০ গুণ বেড়ে গেছে। বাপের বাড়ি যাই হোক শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে। এক সময় তারা আবার বলে এই সম্পদ তো তোমার না। বিপদের সময় পাহারা দিয়েছি এখন তুমি কে ? তখন অনেকে আত্মহত্যা করে, পাবনা গিয়ে আশ্রয় নেয়। অনেকেই মনের দুঃখে দেশ ছেড়ে চলে যায়। অনেকেই দেশ ছাড়তে গিয়ে কলাপাতার উপর শুয়ে থাকে। সেই ঘটনা বাংলাদেশের ঘটেছে। আবার অনেকে ছোট নৌকাতে পালাতে গিয়ে জোড়ায় জোড়ায় ধরা পড়েছে। এত বেজ্জতি জীবন এটা কোন মানুষের জীবন হতে পারে না।

ডা. শফিকুর রহমান বলেন, যার যেমন অবদান তাকে তেমন মূল্যায়ন করতে হবে এর নাম ইনসাফ। সবাইকে গলা কেটে সমান করে দেয়ার নাম ইনসাফ নয়। যার যেটা ন্যায্য পাওনা তার হাতে সেটাই তুলে দিতে হবে। যুব সমাজ তৈরি হয়ে যাও। আমরা এই দেশটাই তোমাদের হাতে তুলে দিতে চাই।

তিনি বলেন, এবারকার নির্বাচনে আমাদের অঙ্গীকার দুর্নীতিমুক্ত দেশ গড়া। আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছে তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বেন। ভালো কথা। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করতে হয় সেটার প্রমাণ আগে দেন। যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন জনগণ কিছুটা বিশ্বাস করবে হ্যাঁ তাদের সদিচ্ছা আছে। আর যদি ঋণ খেলাপিদের বগলের নিচে রেখে বলেন আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়বো তাহলে বিষয়টা এমন হবে, আপনারা যা বলেন তা করেন না আর যা করেন তা বলে বলেন না। আমরা ওইটা চাই না।

নির্বাচনী এ জনসভায় সভাপতিত্ব করেন- গাজীপুর মহানগরের বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর পাঁচটি আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী, গাজীপুর-১ আসনে শাহ আলম বকশি, গাজীপুর-২ আসনের এড. আলী নাসের খান, গাজীপুর-৩ আসনের মাওলানা এহসানুল হক, গাজীপুর-৪ এর সালাউদ্দিন আইউবী, গাজীপুর-৫ এর মোহাম্মদ খাইরুল হাসান ও গাজীপুর জেলা জামাত ইসলামের আমীর ডা. জাহাঙ্গীর আলম, নায়েবে আমির মোহাম্মদ হোসেন আলী প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD