1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ মন্ত্রী হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার-শহরজুড়ে মিষ্টি বিতরণের হিড়িক আনোয়ারায় ব্যতিক্রমী আয়োজনে মধ্যে দিয়ে শতাধিক শিশু শিক্ষার্থীকে বরণ নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন গ্রেফতার হোমনায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিন জনকে গলাকেটে হত্যা মুন্সীগঞ্জে শর্টগান, গুলিসহ আটক-১ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বরিশাল -১ জহির উদ্দিন স্বপন তিন যুগ পর পূরণ হলো স্বপ্ন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন রাণীশংকৈলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে রহস্য আনোয়ারায় রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বুলবুল-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

নরসিংদী আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের নিয়ে সংঘর্ষে  মুস্তাকিম মিয়া (১৪) নামে এক স্কুল ছাত্র গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

সংঘর্ষে  উভয় পক্ষের কমপক্ষে ১০ জন  আহত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুস্তাকিম ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চরাঞ্চল সায়দাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোষ্ঠীগত দ্বন্দ্ব চলছিল। এর ধারাবাহিকতায় এর আগেও একাধিক সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ৮জন গুলিবিদ্ধে নিহত হয়েছে বলে জানা যায়। এতে  বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

বিরোধের জেরে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে এরশাদ মিয়ার অনুসারীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হানিফ মাস্টারের অনুসারীদের বাড়িতে হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে এরশাদ গ্রুপের সাবেক ইউপি সদস্য ফিরোজ মিয়ার ভাতিজা মাসুম ওরফে চায়না গুলি করলে শিক্ষার্থী মুস্তাকিম গুলিবিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সায়দাবাদ এলাকার রফিকুল ইসলাম (৩৭), সোহান (২৬) ও রোজিনা বেগম (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহতের মা শাহানা বেগম বলেন, সকালে আমার ছেলে ঘর থেকে বের হয়ে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে ছিল। এ সময় ফিরোজ মিয়ার ভাতিজা মাসুম ওরফে চায়না তাকে গুলি করে। যারা আমার বুক খালি করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিমল চন্দ্র ধর জানান, গুলিবিদ্ধ অবস্থায় মুস্তাকিমকে হাসপাতালে আনা হলে প্রাথমিক পরীক্ষায় তার শরীরের বাম পাশে গুলির চিহ্ন পাওয়া যায়। গুলিটি শরীর ভেদ করে বেরিয়ে গেছে। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গনমাধ্যম কে বলেন,  এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এলাকার সচেতন মানুষ মনে করেন, নরসিংদীর রায়পুরা চরাঞ্চলে আধিপত্য  বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ করে বন্ধ হবে কেউ বলতে পারে না। যুগের পর যুগ ধরে চরাঞ্চলে এ সংঘর্ষ চলে আসছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD