গৌরনদী প্রতিনিধিঃমোঃ শফিকুল ইসলাম।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও জনসভা করেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদী গরমগল এলাকায় গণসংযোগে অংশ নেন তিনি।
পরে ফজিলাতুন্নেছা মহিলা আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম. জহির উদ্দিন স্বপন।
জনসভায় তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, “আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। তবে ধর্মের নামে যারা রাজনীতি করে এবং ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ‘জান্নাতের টিকিট’ বিক্রি করতে চায়, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে এবং প্রতিহত করতে হবে।”
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বরিশাল-১ আসনে বিএনপির নির্বাচনী মিডিয়া উপকমিটির সমন্বয়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর গাজী, নলচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল ফকির, বিএনপি নেতা হারুন শিকদার, নলচিড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন বাদল, সদস্য সচিব ফুয়াদ হোসেন এনি, গৌরনদী প্রেসক্লাবের সহ-সভাপতি এম. আলম, সদস্য সোলায়মান তুহিন, মো. লিটন খান, আবু সাঈদসহ স্থানীয় নেতাকর্মীরা।
জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।