1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :

ডাকাতির ঘটনায় লুণ্ঠিত রড উদ্ধারসহ গ্রেপ্তার ৪

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ থেকে টাঙ্গাইলগামী একটি ট্রাক ডাকাতির ঘটনায় লুণ্ঠিত বিপুল পরিমাণ রড উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গত ৩০ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের মদনপুর জঙ্গল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএসআরএম-এর গোডাউন থেকে ৮, ১০, ১২ ও ১৬ মিলিমিটার সাইজের মোট ১৩ টন রড একটি ট্রাকে লোড করা হয়। রডগুলোর আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ টাকা। ট্রাকটি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকার একটি প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার কথা ছিল।

পরদিন ৩১ জানুয়ারি ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া এলাকায় ঢাকা–চন্দ্রা–টাঙ্গাইল মহাসড়কে পৌঁছালে ৭–৮ জন ডাকাত পুলিশ পরিচয়ে ট্রাকটি থামিয়ে রডসহ ট্রাকটি লুণ্ঠন করে নেয়।

এ ঘটনায় আশুলিয়া থানায় দণ্ডবিধির ১৭০, ১৭১, ৩৯৫ ও ৩৯৭ ধারায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ ফেব্রুয়ারি রাতে সাভার এলাকা থেকে মো. সোহেল (২৬), মো. বিজয় (২৮), মো. মানিকুল (৪১) ও মো. সাইদুল ইসলাম (৩৫)কে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী সাভারের সোলাই মার্কেট এলাকায় মো. সাইদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫ হাজার ৩০০ কেজি এবং কেরানীগঞ্জের বড়াইকান্দি এলাকায় একটি পরিত্যক্ত কলমি ক্ষেত থেকে আরও ৭ হাজার ২০০ কেজি লুণ্ঠিত রড উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD