
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ধানের শীষের পক্ষে ভোট চাইতে আমরা যেখানে যাচ্ছি, সেখানে ব্যাপক সাড়া পাচ্ছি। গত ১৭ বছর যে মানুষ ভোট দিতে পারেনি, এটাই তার প্রতিফলন।
বিএনপি ক্ষমতায় গেলে মানুষের এই আস্থা ধরে রাখার চেষ্টা করবে এবং দেশের মানুষের জন্য বিএনপি আগেও কাজ করেছে ভবিষ্যতেও করবে। মিছিল দেখে জনগণের করতালিই প্রমান করে নির্বাচন নিয়ে মানুষ আনন্দিত।
ঢাকা-২০ ধামরাইয়ে ধানের শীষের প্রার্থী মো. তমিজ উদ্দিনের পক্ষে শোভাযাত্রা ও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা শেষে এসকল কথা বলেন ধামরাই উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ-ই-রাব্বি জিসান।
জিসান বলেন, মানুষ ১৭ বছর ভোট দিতে পারে নাই। এবার মানুষের মনে খুব আনন্দ বইছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছি। প্রতিটি বাড়ির মানুষ বলছে ভোটের আনন্দ বইছে সমাজ ও পরিবারের সকলের মধ্যে।সাদ - ই - রাব্বি জিসানের নেতৃত্বে রবিবার সকালে ভাতকোড়া থেকে একটি মিছিল শুরু হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পরে বাড়ি বাড়ি গিয়ে ভোট চান তারা।
এসময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে তারা ভোট চান এবং ভোটারদের নিকট তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, এলাকার সর্বস্তরের নারী কর্মী ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা যোগদান করেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।