1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :

চট্টগ্রাম-১৩ আসনে ‘মোমবাতির গণজোয়ার’, দাবি বৃহত্তর সুন্নিজোট প্রার্থীর

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বৃহত্তর সুন্নিজোটের প্রার্থী এস এম শাহজাহান বলেছেন, ভোটকেন্দ্রে সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তার দল ও কর্মীরা প্রস্তুত থাকবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) আনোয়ারার কালাবিবি দিঘিস্থ কনভেনশন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই আসনে মোমবাতির গণজোয়ার সৃষ্টি হয়েছে, যার কারণে অনেকে দিশেহারা। আমাদের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, নির্বাচনী কার্যালয় ভাঙা হচ্ছে, ব্যানার-বিলবোর্ড ছিড়ে ফেলা হচ্ছে। আমি সুযোগ সন্ধানী গোষ্ঠীকে হুশিয়ার করে বলতে চাই, ভোটের আগে এসব হঠকারিতা বন্ধ করুন। ভোটকেন্দ্রে যদি অপ্রীতিকর কিছু হয়, আমরা সমুচিত জবাব দেব।
তিনি আরও বলেন, ‘ভোটের আগে বসন্তের কোকিল হয়ে অনেকেই সুন্দর কথা বলছে, কিন্তু অতীতে বিপদের সময়ে তারা দেখা যায়নি। মানুষ পরিবর্তন চায়। শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য মোমবাতি প্রতীকে ভোট দেওয়া প্রয়োজন।’
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে ঘোষণা করেন, জয়লাভ করলে যুবকদের জন্য চাকরি, নতুন শিক্ষা প্রতিষ্ঠান, মাদক নির্মূল, মাজার ভিত্তিক ইসলামী কমপ্লেক্স, স্বাস্থ্যসেবা বৃদ্ধি এবং সকলের সমানাধিকারসহ ৬দফা ইশতেহার ঘোষণা করেন
উক্ত অনুষ্ঠানে ড. এম এ অদুদ, এস এম হামেদ হোসাইন, এস এম জাহাঙ্গীর, এম এ মাবুদ, ডি আই এম জাহাঙ্গীর, নাজিম উদ্দিন, গোলাম মোস্তফা, মাওলানা ইদ্রিস আল-কাদেরী, হাফেজ আবদুর রহিম, মফিজ উল্লাহ এবং হাফেজ নুরুল আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD