
গৌরনদী বাসস্ট্যান্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনের পক্ষে ধানের শীষ প্রতীকের শেষ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) পাঁচটার সময় আয়োজিত এই প্রচারণা ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল খান,গৌরনদী উপজেলা বিএনপি'র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মিন্টু, সদস্য সচিব মোঃ জহির সাজ্জাদ হান্নান শরিফ,পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুর রহমান শরিফ স্বপন, সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি মোঃ জাকির হোসেন রাজা, পৌর যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন বাচ্চু, পৌর যুবদল নেতা মোঃ রিয়াজ ভাইয়া,সফল সাবেক ছাত্রনেতা জসিম শরীফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বরিশালে ১ আসনে ধানের শীষের প্রার্থী এম জহির উদ্দিন স্বপন আগামী ১২ জানুয়ারি সকাল ৮টা থেকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।