
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনা-১ আসনের আমতলী উপজেলায় মোট ৬৫টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানিয়েছেন, প্রতিটি কেন্দ্রের জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
প্রত্যেক কেন্দ্রের জন্য ১ প্রিজাইডিং অফিসার, ৪০০ সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৮০০ পুলিং অফিসার নিযুক্ত করা হয়েছে, যাদের প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে। এছাড়া, কিছু ভোট কেন্দ্রে ভাঙা রাস্তাগুলো মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচনকালে আইনশৃঙ্খলার নিশ্চয়তা দিতে বাংলাদেশ নৌবাহিনী, বিজিবি, র্যাব, আর্ম ব্যাটেরিয়ান ও রিজার্ভ ফোর্সের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকবে। মোবাইল কোর্ট পরিচালনার জন্য ৩ জন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন বলেন, “প্রতি ভোট কেন্দ্রে আনসার ও পুলিশ বাহিনীর ৪টি করে দল মোতায়েন থাকবে।
এছাড়া স্ট্রাইকিং ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি। আশা করি ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।”
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।