1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :

রাত পোহালেই জাতীয় নির্বাচন কেন্দ্রে -কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি : রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নেত্রকোনার-৪ আসনের মদন উপজেলার ৫২ টি ভোট কেন্দ্রে- কেন্দ্রে পৌঁছে গেছে বেলটসহ নির্বাচনী সরঞ্জাম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা যায়,উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৫২ টি ভোট কেন্দ্রে ব্যালট সহ নির্বাচনী সকল সরঞ্জাম পৌঁছে গিয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মিজ বেদবতী মিস্ত্রী।

দেখা যায় উপজেলা নির্বাচন অফিসে সকাল থেকেই শুরু হয় ভোট কেন্দ্রর ব্যালটসহ নির্বাচনের সরঞ্জাম বিতরণ কার্যক্রম।
একদিন আগেই ভোটের সব সরঞ্জামাদি সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসাররা আনসারদের কে সঙ্গে নিয়ে ভোটের জিনিষপত্র গ্রহণ করেছে তারা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মদন উপজেলা মোট ৫২টি ভোট কেন্দ্র রয়েছে। এরিমধ্য ২৪ টি ভোট কেন্দ্র কে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও )মিজ বেদবতী মিস্ত্রী বলেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শান্তিপূর্ণ ও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ বিশ্বাসযোগ্য পরিবেশ নির্বাচন নিশ্চিত করতে উপজেলায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৩জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

সম্ভাব্য নাশকতা এড়াতে উপজেলার বিভিন্ন সড়কগুলোতে সেনাসদস্যদের টহল দিতে দেখা গেছে। পাশাপাশি ভোট কেন্দ্র ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার সদস্যরা মহড়া দিচ্ছেন। এবার ভোটারদের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নিরাপদ পরিবেশে কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন। উপজেলায় পুরুষ ভোটার ৭১৩৫৩ জন, মহিলা ভোটার ৬৮০৮১ জন, হিজড়া ভোটার ৬ জন সারা উপজেলায় মোট ভোটার ১৩৮১৪০ জন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD