1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :

কয়রায় ভোটের প্রস্তুতি শেষ পর্যায়ে, কেন্দ্রে কেন্দ্রে নেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ আগামী কাল ১২ জানুয়ারী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটকে সামনে রেখে খুলনা-৬ আসনের কয়রা উপজেলায় ভোটগ্রহণের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খুলনা -৬ আসনে মোট ৪লক্ষ ১৮ হাজার ৫৬২ ভোটার এর মধ্যে কয়রা উপজেলায় ৬৭ টি ভোট কেন্দ্রে ১লক্ষ ৮৪ হাজার ৩২৬ ভোটার ভোট দিবেন ও পাইকগাছা উপজেলায় ৮৮ কেন্দ্রে ২লক্ষ ৩৪ হাজার ৬২ ভোটার ভোট দিবেন। এ আসনটিতে সনাতন ধর্মালম্বী ভোটার ৯৪ হাজার ৬১৩ জন পাইকগাছা উপজেলায় ৫৬ হাজার ও কয়রায় ৩৮৬১৩ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহতারম বিল্ল্যাহ বলেন, ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, ভোটার তালিকা, ইন্ডেলিবল কালি, সিলগালা খামসহ প্রয়োজনীয় সকল উপকরণ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিতরণ করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তারা মোঃ আব্দুল্লাহ আল বাকী বলেন , প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

এছাড়া নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিট্রেট,মোবাইল টিম প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD