1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :

চট্টগ্রাম-১৩ আসনে আনোয়ারা উপজেলায় ২৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের আনোয়ারা উপজেলায় মোট ১৭৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮ টিকে ‘বিশেষ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

তবে সুষ্ঠু, প্রতিযোগিতামূলক ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এ ছাড়া যে কোনো ধরনের অপরাধের তাৎক্ষণিক বিচারের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট।

তবে ভোটকে কেন্দ্র করে শঙ্কাবোধে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী আরও উল্লেখ করা হয়েছে, কয়েকটি কেন্দ্র বিলাঞ্চলে বা সীমানাপ্রাচীরসংক্রান্ত সমস্যায় অবস্থিত হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত উপস্থিতি ব্যাহত হতে পারে। এ কারণে নির্বাচনকালীন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি প্রয়োজন। কোথাও কোথাও আগাম অভিযান চালানো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।

যাতায়াতব্যবস্থা, উপজেলা সদর থেকে দূরত্ব এবং অতীত নির্বাচনে সহিংসতার ইতিহাস বিবেচনায় নেওয়া হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ঝুঁকির পেছনে রয়েছে একাধিক কারণ। কোনো কোনো এলাকায় বিএনপি বা জামায়াতের আধিপত্য, কোথাও আবার বিএনপির প্রভাব উল্লেখযোগ্য। পাশাপাশি সন্ত্রাসপ্রবণতা, দুর্গম ও সরু যোগাযোগব্যবস্থা, বেহাল সড়ক পরিস্থিতি, কেন্দ্রের কাছাকাছি বাজার বা প্রভাবশালী নেতার বসবাস এবং কিছু এলাকায় অপরাধপ্রবণতার তথ্যও প্রতিবেদনে উঠে এসেছে।
স্থানীয় প্রভাবের কারণে সম্ভাব্য উত্তেজনার আশঙ্কায় কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে। সেখানে সিসি ক্যামেরা স্থাপন করেছে নির্বাচন কমিশন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েদ চৌধুরী বলেন, প্রতিটি কেন্দ্রে দুজন করে পুলিশ ও ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ প্রস্তুত থাকবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। অন্যান্য ইউনিয়নের তুলনায় এসব এলাকায় বেশি সংখ্যক সেনাবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ মোতায়েন থাকবে। কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি এবং উপকূলীয় এলাকায় কোস্টগার্ড টহলে থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD