1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :

জামায়াতের নির্বাচনী কার্যালয়ে মিলল ৭ লাখ টাকা, পোলিং কর্মকর্তার কারাদণ্ড

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

শরীয়তপুর : শরীয়তপুরের নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়ার জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয় থেকে সাত লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় সেখান থেকে আটক ভোটগ্রহণের দায়িত্বে থাকা এক পোলিং কর্মকর্তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির বিচারক ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুজন মিয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে আদালতের নির্দেশে নড়িয়া থানার পুলিশ তাকে কারাগারে নেয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, নড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বৈশাখী পাড়ার একটি বাড়ির রুম ভাড়া নেন শরীয়তপুর-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদ হোসেন। সেই কক্ষে ১২৭ নম্বর হাজি সৈয়দ আহাম্মেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পোলিং অফিসার গোলাম মোস্তফা আছেন। গোলাম মোস্তফা জামায়াতে ইসলামীর কর্মী এবং তিনি টাকা বিলি করবেন -এমন খবর পেয়ে যৌথবাহিনী সেখানে অভিযানে যায়। অভিযানে দুটি হ্যান্ডব্যাগে সাত লাখ ২০ হাজার টাকা, একটি পেনড্রাইভ ও একটি ল্যাপটপসহ গোলাম মোস্তফাকে আটক করা হয়।

নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস বলেন, আমরা খবর পাই, স্থানীয় এক জামায়াত কর্মীর বাড়িতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে প্রবেশ করেছেন কিছু জামায়াত কর্মী। পরে আমরা অভিযান চালিয়ে নগদ সাত লাখ ২০ হাজার টাকা, কিছু খালি খাম, জামায়াত প্রার্থীর নির্বাচনী লিফলেট ও একটি ল্যাপটপ উদ্ধার করি। অভিযান শেষে গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD