1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তপাতহীন-বড় সহিংসতা ছাড়া নির্বাচন হয়েছে: এনসিপি সংখ্যালঘু নয়, সক্রিয় নাগরিক—ঠাকুরগাঁওয়ের ভোটযুদ্ধে হিন্দু ভোটারদের দৃশ্যমান উপস্থিতি সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বাবর এই ভোটই নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতি কোন পথে অগ্রসর হবে- ভোট প্রদান শেষে মির্জা ফখরুল কড়া নিরাপত্তায় চলছে বরিশাল-১ আসনের ভোটগ্রহণ সংসদ নির্বাচন ও গণভোট কাল সকাল সাড়ে ৭টায় শুরু দিনাজপুরে জিলাপির টোকেন বিতরণের সময় জামায়াতের তিন কর্মী আটক জামায়াত নেতার টাকা বহন ইস্যুতে ‘আমাকে মিসকোট করা হয়েছে’: ইসি সচিব রাতেই ভোটকেন্দ্রে অনুপ্রবেশ: জামায়াতের ২ পোলিং এজেন্টের কারাদণ্ড, পোলিং অফিসার বহিষ্কার ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেবে ইসি

এই ভোটই নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতি কোন পথে অগ্রসর হবে- ভোট প্রদান শেষে মির্জা ফখরুল

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজ নির্বাচনী এলাকায় ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ভোট দিয়ে মির্জা ফখরুল বলেন, মহান আল্লাহর রহমতে দেশের জাতীয় সংসদ নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ দিন এসেছে। তার ভাষায়, এই ভোটই নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতি আগামী দিনে কোন পথে অগ্রসর হবে।

তিনি এটিকে দেশের জন্য “নতুন যাত্রার সূচনা” হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এ দিনটি তাদের জন্য আনন্দের।

তিনি আরও বলেন, এ পর্যায়ে পৌঁছাতে তাদের দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। বিভিন্ন সময় দলীয় নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি। বিশেষ করে ২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সে সময় প্রায় দুই হাজার ছাত্র-জনতা নির্যাতনের শিকার হয়েছিলেন।

মির্জা ফখরুলের ভোটকেন্দ্রের আওতায় রয়েছে তাঁর নিজ এলাকা তাঁতিপাড়া ছাড়াও শহরের আরও দুটি মহল্লা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৬৮ জন।

এর মধ্যে ফকিরপাড়ায় ভোটার রয়েছেন ১ হাজার ৬৮২ জন, কালীবাড়ি বাজার ও মন্দিরসংলগ্ন এলাকায় ১ হাজার ৫১২ জন এবং তাঁতিপাড়ায় ১৭৪ জন।

ভোটগ্রহণের জন্য কেন্দ্রে পুরুষ ও নারী ভোটারদের সুবিধার্থে মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে। সকাল থেকেই কেন্দ্র এলাকায় ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD