
নেত্রকোনা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন নেত্রকোণা-৪ (মদন–মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২ মিনিটে মদন উপজেলা কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট প্রদান শেষে লুৎফুজ্জামান বাবর আবেগঘন প্রতিক্রিয়ায় বলেন, “আমি কল্পনাও করিনি জীবনে কখনো ভোট দিতে পারবো। ১৭ বছর পর ভোট দিতে পেরেছি। তাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার স্ত্রী ও সন্তানরাও আমার সঙ্গে আজ প্রথম ভোট দিয়েছেন।”
ভোটকেন্দ্রে বাবরের উপস্থিতি ঘিরে সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ও করেন।
এ আসনে বাবর ছাড়াও জামায়াতে ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদার, কমিউনিস্ট পার্টির পজলি তালুকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুখলেছুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নেত্রকোণা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৩০৮ জন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।