1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :

বরিশাল-১ আসনে ধানের শীষের জহির উদ্দিন স্বপন বেসরকারিভাবে বিজয়ী

মোঃ শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

গৌরনদী প্রতিনিধিঃ-মোঃ শফিকুল ইসলাম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ১২৯টি ভোটকেন্দ্রের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা ৩০ মিনিট থেকে বিকাল সাড়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন পেয়েছেন ৯৯ হাজার ৪১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. হাফেজ কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৫ হাজার ১৪০ ভোট। এছাড়া ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান পেয়েছেন ৪৩ হাজার ৮০৮ ভোট।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১২৯টি কেন্দ্রের সবগুলোর ফলাফল একত্রে গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD