1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :

এ বিজয় আপনাদের জনতার বিজয়, এম জহির উদ্দিন স্বপন বরিশাল- ১

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

গৌরনদী প্রতিনিধিঃ মোঃ শফিকুল ইসলাম।
গৌরনদী আগৈলঝড়া উপজেলার বরিশাল-১ আসনের ধানের শিষের প্রার্থী এম জহির উদ্দিন স্বপন বিপুল ভোটে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। বিজয়ের সংক্ষিপ্ত বক্তব্যে তিনি গৌরনদী আগৈলঝারা সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, এবং সেই সাথে বলেন এ বিজয় আপনাদের সাধারণ জনগণের বিজয় আমাদের প্রতিপক্ষ বিভিন্নভাবে প্রশাসনকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ও উশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছেন। সেই চেষ্টায় তারা ব্যর্থ হন এবং আপনারা ধৈর্যের সাথে তা মোকাবেলা করেন এই কারণে আমি আমার সকল নেতা কর্মীদের কাছেও কৃতজ্ঞতা জানাই। তারা আমার কথামতো ধৈর্য ধারণ করেন। প্রত্যেক নেতাকর্মি কে বলেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সালাম পৌঁছানো বিশেষ করে মা বোনরা যারা তাদের মূল্যবান ভোট আমাকে দিয়েছেন কিন্তু আমি তাদের সাথে গিয়ে দেখা করতে পারি নাই তাই আপনারা আমার নেতাকর্মীরা প্রত্যেকের বাড়ি গিয়ে আমার সালাম পৌঁছে দিবেন। এবং কেউ কোন প্রকার বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবেন না। আমাদের পরবর্তী লক্ষ্য এলাকার উন্নয়ন ও শান্তিরক্ষা। আপনারা যাতে শান্তিতে বসবাস করতে পারেন এটাই আমার মূল লক্ষ্য ।আপনারা আমাকে যে ভাবে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন আমি আশা করব সর্বক্ষণ এভাবে আমার পাশে থাকবেন। আপনাদের সাথে নিয়ে নতুন করে গৌরনদী আগৈলঝরাকে সাজাবো ইনশাআল্লাহ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD