1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :

ঢাকা-২০: বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী তমিজ উদ্দিন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকা-২০ (ধামরাই) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী মো. তমিজ উদ্দিন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) রাতে ভোট গণনা শেষে ঢাকা-২০ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব নির্বাচনের এই প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
আসনটিতে মোট ১৪৭টি কেন্দ্রে মো. তমিজ উদ্দিন পেয়েছেন ১৬০৪২৮ টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোটের পক্ষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী  নাবিলা তাসনিদ পেয়েছেন ৫৬৩৪৩টি ভোট।
এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আহসান খান পেয়েছেন ৩০৭৬টি ভোট, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ মনোনীত মোটরগাড়ি প্রতীকের প্রার্থী মো. আরজু মিয়া পেয়েছেন ১৯৮টি ভোট, খেলাফতে মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মো. আশরাফ আলী পেয়েছেন ৯০৮৩ ভোট এবং এবি পার্টির ঈগল প্রতীকের প্রার্থী হেলাল উদ্দিন আহাম্মদ পেয়েছেন ৪৭৮ ভোট।
অন্যদিকে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট পড়েছে ১৫৮৪১২ ভোট এবং ‘না’ এর পক্ষে ভোট পড়েছে ৫০১১৪ ভোট।
আসনটিতে মোট ১৪৭টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩৭০৯৩৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২৩৫৭২৩ জন ভোটার। এর মধ্যে ৬১১৭টি ভোট বাতিল হয়েছে।
আসনটিতে প্রদত্ত ভোটের শতকরা হার ৬৩.৫৫ শতাংশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD